শুক্রবার, ৮ জুলাই, ২০১১

আম্রিকা ভ্রমনঃ পর্ব-০২

শুরু হলো নির্দিষ্ট দিন ক্ষনে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা। যাত্রী কোরিয়ান এয়ারলাইন্সের, জানালার পাশে সিট। বেশ আরামেই চলতে লাগলাম, প্রায় সাড়ে এগারো ঘন্টার বিরতীহীন যাত্রা। বিমানে  সিনেমার দেখে দেখে আগামী দিনের ভাবনা ভেবে ভেবে ঘুমে গেছিলাম ......জাগা পেলাম ডিনারের জন্য এয়ারহোষ্টের ডাকে। হালাল খাবারের কথা আগেই বলা ছিলো, কিন্তু কোরিয়ান এয়ারের দেয়া হালাল খাবার জঘন্য লেগেছিলো। পরিমানও সামান্য। মেজাজটাই খিচড়ে গিয়েছিল। যা হোক খেয়ে আবার সিনেমা দেখা শুরু করলাম। ঘন্টা তিনেক পর ঘুমানোর প্রস্তুতি নিলাম। কারন ভোরের দিকে লসএঞ্জেলস এয়ারপোর্টে নামতে হবে, এর আগে একটু ঘুমানো দরকার। এয়ারপোর্ট থেকে আবার ট্রেনে যেতে হবে লং বীচে। সেখানেই আগে থেকেই একটা মোটেল বুক করে রেখেছিলাম। যাহোক সকালে সময়মত পৌছলাম লসএঞ্জেলস এয়ারপোর্টে। সেই থাকে আমেরিকায় পদার্পন করলাম। হ্যান্ড লাগেজ নিয়ে এগোতে থাকলাম ইমিগ্রেশনের দিকে। বেশ লম্বা লাইন। আমেরিকাদের লাইন বেশ হালকাই কিন্তু বিদেশীদের ৪টার মত লম্বা লম্বা লাইন। পরে কতিপয় অফিসার বিদেশীদের লাইন ভেঙ্গে আমেরিকানদের লাইনে দিলেন, সময় বাঁচানোর

Share/Bookmark

সোমবার, ৪ জুলাই, ২০১১

আম্রিকা ট্যুরঃ পর্ব-০১

গত বছর একটা কনফারেন্সে আমেরিকা গিয়েছিলাম, সেটা নিয়ে একটা সিরিজ লেখার চিন্তা মাথায় থাকলেও সময় আর সুযোগ ব্যাটে-বলে না হওয়ার এতদিন পর ভাবলাম লেখা শুরু করি। কনফারেন্স ছিলো গতবছরের নভেম্বরে। কনফারেন্স কমিটির গ্রীন সিগন্যাল পাওয়ার পর ভিসার জন্য টোকিওর আমেরিকান এম্বেসীতে গেলাম দেড়মাস আগেই। সব দরকারী ডকুমেন্টস-ফর্ম রেডি করে ইন্টারনেটে ওদের ওয়েবসাইটে অনলাইনে সাবমিট করলাম, সুবিধামত ইন্টারভিঊ এর তারিখ নিয়ে বিসমিল্লাহ বলে রওনা দিলাম। আশেপাশের বাংলাদেশীদের কথা শুনে আশা-নিরাশার দুলতে দুলতে চলে গেলাম সকালে এম্বেসীতে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে। এখানে বলে রাখা ভালো অনলাইন সাবমিশনের পর একটা কনফার্মেশন পেজ আসে, যেখানে থাকে বার কোড নাম্বার। এটা ভিসা ফী জমা দিতে লাগে এবং ইন্টারভিঊ তারিখ নিতেও লাগে। ইন্টারভিঊ এর তারিখে যে সময় থাকে ঐটা আসলে এম্বেসী বিল্ডিং এ প্রবেশএর সময়, ইন্টারভিঊ এর সময় নয়। মোটামুটি ৩~৪ ঘন্টা লাগবে এম্বেসীতে প্রবেশ করে প্রয়োজনীয় কাজ সারতে। এরা আগেই বলে দে সময় কাটানোর জন্য বই বা পেপার সাথে নিতে। তবে ইলেক্ট্রনিক্স সামগ্রী যেমনঃ সেলফোন, ক্যামেরা, মিউজিক প্লেয়ার ইত্যাদি সাথে রাখা যাবে না এম্বেসীর ভেতরে, নিয়ে গেলেও ভেতরে প্রবেশের আগে এগুলি জমা নিয়ে আপনাকে একটা টোকেন দেবে, যেটা দেখিয়ে ফেরার সময় আপনার জিনিস্পাতি ফেরত নিতে পারবেন। যাহোক গিয়েই দেখি প্রবেশের জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে। আমার আগে প্রায় ১০০+ মানুষ। প্রায় ৪০মিনিটের মত লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করলাম। সেখানেও চারশতাধিক মানুষ হবে, সবাই অপেক্ষা করছে, কারো ইন্টারভিঊ, কারো ভিসা এক্সটেনশন। বাংলাদেশী ঐদিন কাঊকে পেলাম না, ইন্ডিয়ান একজনের সাথে পরিচয় হলো, ওনার সাথে কিছু সময় কাটালাম। এরমাঝে আমার ডাক পড়লো, দুইহাতের ছাপ দিয়ে আসলাম। এরপর ডাকবে ইন্টারভিউ এর জন্য। সাথে নিয়ে গেছিলাম মাসুদ রানা সিরিজের বই, ছিলোও আমেরিকাকে নিয়ে গল্প,

Share/Bookmark

শনিবার, ২ জুলাই, ২০১১

প্রবাসের রান্নাঘরঃ কলিজার সিঙ্গারা


যা যা লাগবেঃ
ময়দা : ৩কাপ
পানি: পরিমাণমতো
তেল : পরিমাণমতো
লবণ : স্বাদ অনুযায়ী
কালোজিরা : ১ চা চামচ

কলিজা টুকরা ১ কাপ
ছাল ছড়ানো ছোট ছোট টুকরো করা আলু, গাজর ২ কাপ
মটরশুঁটি : ১ কাপ
পিয়াজ কুচি :১ কাপ
ধনেপাতা কুচি : ১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি : ১ চা চামচ
আদা ও রসুন বাটা: ১ চা চামচ
গরম মসলা গুঁড়ো : আধা চামচ,
তেল : পরিমাণমতো

Share/Bookmark

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১১

প্রবাসের রান্নাঘরঃ ঘরে বানানো বগুড়ার দই

যা লাগবেঃ

  • দুধ ( দই এর পরিমানের দেড়গুন বা দ্বিগুন পরিমান)। বাজারে বেশি ঘনত্বের দুধ পাওয়া গেলে, তা ব্যবহার করা ভালো।
  • টকদই
  • চিনি (পরিমানমত)

প্রস্তুতপ্রণালীঃ
প্রথমে দুধ পাতিল/সস্প্যানে নিয়ে চুলায় বসিয়ে দিন। দুধের পরিমান জ্বাল দিয়ে দই এর পরিমানে আসা পর্যন্ত চুলায় রাখুন।

Share/Bookmark

মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

প্রবাসের রান্নাঘরঃ মোগলাই পরোটা

উপকরণঃ ময়দা ২ কাপ, তেল, লবন, কাচা মরিচ, আদা ও রসুনবাটা (পরিমাণ মতো) ডিম ৪টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পিঁয়াজ, কুঁচি ১ কাপ আদা ও রসুনবাটা । গরম মশলা গুঁড়ো ১ চা চামচ।

যেভাবে করবেনঃ প্রথমে পরিমাণ মতো লবণ, তেল ও পানি দিয়ে ময়দা ভালকরে ছানিয়ে নিতে হবে। তারপর মাওয়া ১ঘন্টা রেখে দিতে হবে, এরপরে কড়াইয়ে তেল গরম করে তাতে কাটা পিয়াজ, আদা ও রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ, কাঁচামরিচ,গরম মশলাগুঁড়ো, ডিম (৩টি) দিয়ে ভালোভবে কষিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করে ঠান্ডা করুন।

Share/Bookmark

রবিবার, ২২ মে, ২০১১

প্রবাসের রান্নাঘরঃ ইলিশ পোলাও


ইলিশ পোলাও এর জন্য যা যা লাগবেঃ

➹ পিস করে কাটা ইলিশ মাছ (চাহিদানুযায়ী পিসের সংখ্যা নির্ভরশীল)
➹ আদা-রসুন-পেঁয়াজ পেষ্ট
➹ কাঁচা মরিচ
➹ পেঁয়াজ
➹ সোয়াবিন তৈল
➹ গরম মসলা, জিরা, তেজপাতা
➹ বাসমতি চাল
➹ দই
➹ মটরশুটি
➹ লবন

প্রণালীঃ
প্রথমেই চাল ১০মিনিট পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিন। এবার ইলিশ মাছ এর টুকরো গুলি ধুয়ে নিয়ে মসলা, আদা-রসুন-পেয়াজ পেষ্ট, সামান্য এবং দই দিয়ে মেখে নিন। পেঁয়াজ কুচি করে কাটুন। এখন ফাইপ্যানে তেল দিয়ে চুলা চালু করুন। তেল গরম হয়ে আসলে মাখানো ইলিশের টুকরোগুলো তেলে ছেড়ে দিন। হালকা ভেজে নিয়ে মাছ উঠিয়ে রাখুন। এবার মাখানো মসলা (যেগুলোতে মাছ মাখানো ছিলো) ফ্রাইপ্যানে নিন, আবার মাছ দিয়ে প্রায় ২০মিনিটের মত কষিয়ে নিতে হবে, ঊঠানোর আগে কয়েক্টা আস্ত কাঁচা মরিচ দিন। ভালোভেবে নাড়িয়ে অন্যপাত্রে মাছ ঊঠিয়ে রাখুন।


Share/Bookmark

শনিবার, ১৪ মে, ২০১১

প্রবাসের রান্নাঘরঃ পিজ্জা-র রেসিপি

☼ যা লাগবেঃ
➽ ময়দা ২ কাপ
➽ ইস্ট ২ চা চামুচ
➽ চিনি ২ চা চামুচ
➽ গুঁড়া দুধ ২ চা চামুচ
➽ লবন ১/২ চা চামুচ
➽ ডিম ১ টা
➽ পানি পরিমান মত
➽ চিজ পরিমান মত।
➽ টমেটো সস ১ টেবিল চামুচ


Share/Bookmark
^ Back to Top