টেকনোলজী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেকনোলজী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০১০

নিজের পছন্দের মযিলা ফায়ারফক্সের চমৎকার কিছু এডঅন

ব্রাউজার হিসাবে ফায়ারফক্স এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। ইন্টারনেট ব্যবহারকারী অনেকের কাছেই এর অবস্থান এক নম্বরে, কারন বেশ সহজে ব্যবহার করা যায়, ইচ্ছা মত সাজানো যায়, ঘন ঘন আপডেট পাওয়া যায়। মযিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা অবশ্যই এর এডঅন এর সাথে পরিচিত। এসব এডএন যেমন ফায়ারফক্সকে সাজাতে সাহায্য করে তেমনি ব্রাউজিং এর কাজে অনেক নানা ভাবে তথ্য-উপাত্ত আর সুবিধাদি দিয়ে থাকে। আজ আমার পছন্দের এডঅন যেগুলি আমি ব্যবহার করি সেগুলি শেয়ার করছিঃ

Flagfox:
ফায়ারফক্সের চমৎকার এই এডঅনটি আসলে আপনার ব্রাউজকৃত ওয়েবপেজটি কোন দেশের সার্ভার ব্যবহার করছে, সেই দেশের পতাকা দেখায় ব্রাউজারের এড্রেস বারের একেবারে ডানে। যেমন ছবি খেয়াল করুনঃ আমাদের শিক্ষাবোর্ডের ওয়েবসাইটটির সার্ভার বাংলাদেশের। তাই ফ্লাগফক্স বাংলাদেশের পতাকা দেখাচ্ছে।


Share/Bookmark

বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০১০

পাইরেটেড উইন্ডোজ সেভেন ব্যবহারকারীরা সাবধান!!!

পাইরেটেড উইন্ডোজ সেভেন যারা ব্যবহার করছেন তাদের কাছে নিচের ছবিটি খুবই পরিচিত। কোন কারনে যদি সেভেনকে একটিভেটেড করতে না পারেন (সেটআপের ৩০দিন পর)অথবা উইন্ডোজ সেভেন এর ভ্যালিডিটি আপডেট চেকার (KB971033) কোনভাবে পিসিতে ইনস্টল হয়ে যায় , তখনই ডেক্সটপ ওয়ালপেপার কালো হয়ে যাবে এবং স্ট্যাটাস বারের উপড়ে ডান পাশে দেখাবে উইন্ডোজ জেনুইন না।


Share/Bookmark

বাংলাওয়ার্ডঃ বিজয়কে তাড়িয়ে অভ্র পাবার আগে আকাশের চাঁদ হাতে পাওয়া এক বাংলা লেখার সফটওয়ার নিয়ে স্মৃতিকথন



অনেক আগে আমি বিজয় এ বাংলা লেখা ছেড়ে দিয়েছিলাম, আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় নাই, সবচেয়ে বেশি বিরক্ত লাগত পুচকি এক সফটওয়ার কিন্তু সেটআপ দিলেই পিসি রিস্টার্ট দিতে হয়X((X(( ১হাত বাঙ্গীর ১৩হাত বিচি আর কি। বিজয়ে লিখতে গিয়ে কিবোর্ডে বাংলা অক্ষর খুজে খুজে লিখতে গিয়ে হয়রান হয়ে যেতাম।এরপর কিভাবে যেন নেটে পেয়ে গেলাম বাংলাওয়ার্ড । ধুমধাম ডাউনলোড দিলাম। বেশ ভালো লাগছিলো, ফোনেটিকের মত লেখা যায়, সামান্য আলাদা। কিন্তু বিজয়কে তাড়াতে পেরেছিলাম, এটাই বড় কথা:P:P

Share/Bookmark

শুক্রবার, ১৩ আগস্ট, ২০১০

বদলে দিন গুগলের হোমপেজের ব্যাকগ্রাউন্ড

আমরা সবাই ব্রাউজিং করার সময় দরকারী অনেক কিছু খোঁজার জন্য বিভিন্ন সার্চ ইন্জিন ব্যবহার করি। তবে গুগলই মনে হয় সবার ১ম পছন্দ হবে। কারন এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে, যার ফলশ্রুতিতে গুগল শব্দটি ক্রিয়াপদ হিসাবে ডিকশনারিতে স্থান পেয়েছে, যার অর্থ খোঁজা।

যাহোক আসল কথায় আসি, ব্যাপারটা গতকালই খেয়াল করলাম, কবে থেকে শুরু হয়েছে জানি না। গুগলের হোমপেজে (বাংলা গুগল এ এখনও এই সুবিধা আসে নাই) এখন নিজের পছন্দের ব্যাকগ্রাউন্ড ছবি ব্যবহার করতে পারবেন।

Share/Bookmark

শুক্রবার, ৩০ জুলাই, ২০১০

কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর কয়েকটি টিপসঃ পর্ব-১

কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর জন্য নিচের কাজগুলি করুনঃ

১। অযাচিত সফ্টওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন।
২। কাজ শেষ হয়ে গেলে যে সব সফ্টওয়্যার আপাতত আর কেজে লাগবে
না, সেগুলি আনইনস্টল করুন।
৩। সপ্তাহে অন্তত একবার ডিক্স ডিফ্রাগমেন্ট করুন।
৪। রিলায়েবল একটি আপডেটেড এন্টিভাইরাস ইউজ করুন, একাধিক
এন্টিভাইরাস ইনস্টল করবেন না, পিসিকে স্লো করে দেয়।
৫। এটা ফলো করুনঃ folder option>view>hide protected
operating system file(এটাকে uncheck করুন) এবার আপনার
পিসির যেকোন ড্রাইভে যান, এরপর দেখুন system volume
information নামের একটা ফোল্ডার আছে, এর ভেতরে সবকিছু
ডিলিট করুন (শুধু change.log নামের ফাইল ছাড়া) এভাবে সব
ড্রাইভে একই কাজটি করুন। এর ফলে পিসির সব ড্রাইভে অনেক
জায়গা খালি হবে।
৬। এবার যান>Start>run>লিখুন % temp% এরপর okতে ক্লিক
করুন! দেখবেন অনেক ফিলে এসেছে এগুলি ডিলিট করুন। এতে
পিসির সিস্টেম ড্রাইভের জায়গা বাড়বে।

Share/Bookmark

মোবাইল ফোন সেটের নিত্য নতুন সুবিধাঃ দরকার কতটুকু???

সেই স্কুল/কলেজের সময় পড়েছিলাম-বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ!!আর এখন মনে হয় সাথে যোগ করতে হয় যে আমাদের বিবেকও কেড়ে নিয়েছে, বাড়াচ্ছে মিথ্যা বলার প্রবনতা!! হালের এই সবচেয়ে প্রয়োজনীয় মোবাল ফোনের কথাই ধরুন??? বাসে চলাচলের সময় খেয়াল করবেন মোবাইল ফোনে কথা বলার সময় ৯০% লোকই তার কথা বলার সময়কার অবস্থান নিয়ে মিথ্যা কথা বলছে! দেরি হলে আগ বাড়িয়ে বলছে যে সে পৌঁছেই গেছে আর ৫ মিনিট লাগবে অথচ তার গন্তব্য থেকে সে ৩০মিনিট দুরে!!! আবার পাওনাদি থাকলে বলে বেশী সময় লাগবে পৌঁছতে! বিজ্ঞানের এই আবিস্কার আমাদের অনেক উপকার করলেও মিথ্যা কথা বলাতে শেখাচ্ছে! ক'দিন থেকেই পত্রিকায় দেখছি এক অখ্যাত ব্র্যান্ডের মোবাইল ফোন সেটের বিজ্ঞাপন! অনেক সুবিদা সেই সেটের! নতুন যে সুবিধাটি ভয়ঙ্কর মনে হল আমার কাছে তা হল,

Share/Bookmark
^ Back to Top