কবিতা-ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা-ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০১০

ভোট সংস্কৃতি!!!!

দেশনেত্রী দিচ্ছে ডাক দিতে হবে ভোট ধানের শীষে
এতেই নাকি ফিরে পাব মোরা আমাদেরই দিশে!

জননেত্রী বলছেন এবার হাওয়া নাকি নৌকার পালে
না দিলে তাকে ভোট দেশ যাবে হায় রসাতলে।

মোদের চাচা বলছেন এবার হবেই হবেন রাষ্ট্রপতি
জনগন আসলে বুঝছেনা কার কি কেমন মতিগতি।

সৎ লোকেরা বলছে এবার ভোট দিতে পাল্লায়
না দিলে যাবে ইহকাল, পরকাল যাবে গোল্লায়


Share/Bookmark

পেতনি!!

তুমি কোথায় কোন অজানায় কোন অসীমের গহবরে!!!
ডাকি যে তোমায় থাক কেন তবু বহুদুরে!!

স্বপনের মাঝে ডাকি যে তোমারে পিছে
কেন তবু অধরা, কেন তুমি এত মিছে?

মনের জানালায় হাজার রঙের চলে মিশ্রন
ভাঙ্গে আর গড়ে, পায় না কিছু তোমার আভরন


Share/Bookmark

মন!

কাঁদা মাটির মানব মন
গড়ছে চিন্তা ইচ্ছামতন!

পাবো কি পাবো না,
এটা মোটেও চিন্তা না

চোখের সামনে দেখছ যা ঘটন
পাবে কি তা, ভাবছ কি কখন?

অবচেতন মন ভাবে সারাক্ষন
চাইবে যা, পাবে তা কখন।


Share/Bookmark

শুক্রবার, ৩০ জুলাই, ২০১০

হতাম যদিপাখি!

কেন যে মোরা মানুষ হলাম,
পারছিনা ছুতে দ্রব্যমূল্যের লাগাম।

ইচ্ছে হলে উড়তে পারতাম হতাম যদি পাখি,
সব কিছু বাদ দিয়ে ব্যবসায়ীদের দিতাম ফাঁকি।

করতে হতনা বাজার সদাই, আর কষ্টের রান্না,
জীবন চলত মনের আনন্দে, থাকতনা কোন কান্না।

ছুটে চলতাম গাছ থেকে গাছে, আর নীল আকাশের পটে,
মনে হত না জীবনটা জটিল নগরীর দুঃসহ যানজটে।

নেই চিন্তা থাকার কোন গাছই হত আপন নীড়,
মানুষের মত আবাসন নিয়ে মন হত না অস্থির।


Share/Bookmark

আমাদের রাজনীতি!!!

আমাদের রাজনীতি চলে স্বার্থের সাথে
স্বার্থের হানি হলে দলবদল ঘটে!
দলে রয়েছে কত নেত্রী-আর নেতা
নির্বাচনের আগে তারা দেখায় কত ভদ্রতা!
কথায় কথায় থাকে আশার ফুলঝুড়ি
কিন্তু জনগন ঠিকই বোঝে সবই ছলচাতুরী!

Share/Bookmark

মাহে রমযান!!

আবার এসেছে ফিরে পবিত্র মাহে রমযান,
রহমত মাগফেরাত নাযাতের আশায় সিক্ত মুসলমান।

সারাদিনময় রোজা রাখিয়া সন্ধ্যায় ইফতার,
জীবিকার শ্রমে তবু ক্লান্তি নাই ছুটে চলে দূনির্বার।


Share/Bookmark
^ Back to Top